ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বরগুনায় নিহতদের স্মরণে ছাত্র শিবিরের গায়েবানা জানাজা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

আগস্ট ৬, ২০২৪, ০৬:২৫ পিএম

বরগুনায় নিহতদের স্মরণে ছাত্র শিবিরের গায়েবানা জানাজা

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্মরণে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন বরগুনা জেলা ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

সোমবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরগুনা কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদের সামনে অবস্থান নেন।

এসময় আলোচনা ও সমাবেশ শেষে গায়েবানা জানাজা নামাজ পড়েন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। জানাজায় অংশ নিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। গায়েবানা জানাজা নামাজে ইমামতি করেন পাথরঘাটা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাকিব। জানাজায় শতাধিক সাধারণ মুসল্লিও অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রশিবিরের সভাপতি সুমন আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, ছাত্রশিবিরের শতাধিক সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্র শিবিরের সভাপতি সুমন আবদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী উপর গুলি ছুড়ে সাধারণ মানুষের উপর হামলা করেছে। এ সময় আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন তাদের স্মরণে গায়েবানা জানাজা নামাজ পরেছি। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক।

আরএস


 

Link copied!