ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শহর পরিচ্ছন্নতায় রাস্তায় বিরামপুরের শিক্ষার্থীরা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

আগস্ট ৭, ২০২৪, ০১:১৪ পিএম

শহর পরিচ্ছন্নতায় রাস্তায় বিরামপুরের শিক্ষার্থীরা

দিনাজপুরের বিরামপুর শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (০৭ আগস্ট) সকালে শহরের ঢাকা মোড়, শহীদ মিনার, কলাবাগান , স্টেশন রোড, বিএনপি মোড় চত্বরসহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের।

এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুলকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

শিক্ষার্থীরা জানায়, কোটাবিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী রিয়াদ মাহমুদ  বলেন, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তূপে রাখা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া অপর শিক্ষার্থী রাফিদ চৌধুরী  বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়–ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা এবং সড়কের ডিভাইডারের ময়লা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তূপে রাখা হয়।

এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বিআরইউ

Link copied!