ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাবিপ্রবির ভিসি-রেজিষ্ট্রারের পদত্যাগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৪, ০৬:৩৫ পিএম

হাবিপ্রবির ভিসি-রেজিষ্ট্রারের পদত্যাগ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি-রেজিষ্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তারা পদত্যাগ করলেন বলে জানা গেছে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মাহবুব হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান শুক্রবার সকালে তারা পদত্যাগ করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার উল্লিখিত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষোভকারীরা ভিসিসহ অন্যান্যদের অফিসের নামফলকসহ প্রশাসনিক ভবনে ভিসির ছবিযুক্ত নিউজ বোর্ডের সব ছবি ছিড়ে ফেলেন।

ইএইচ

Link copied!