ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০৬:৫২ পিএম

ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও হামলা আতঙ্ক দূর করতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন জেলা জামায়াত।

শনিবার রাতে শহরের শ্রী শ্রী বড় মাঠ কালি মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা জামায়াতের আমির অধ্যপক আলী আযম, সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলীম, শহর আমির হারুন আর রশিদ, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শিবির সভাপতি রাজু আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। প্রয়োজনে মন্দির বা বাসা-বাড়ি পাহারা দেওয়া হবে বলে আশ্বস্ত করে। সনাতন ধর্মাবলম্বী যেকারো সাথে অন্যায় করা হলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

আলোচনা সভা শেষে গত ১৯ এপ্রিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পঙ্গুত্ববরণকারী রিকশাচালক কান্ত দাশের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহযোগিতা করেন তারা।

ইএইচ

Link copied!