ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে স্কুল শিক্ষিকাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৯:১১ পিএম

কোম্পানীগঞ্জে স্কুল শিক্ষিকাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট একাডেমি স্কুলের তাহমিনা ইয়াছমিন নামের এক শিক্ষিকাকে (২৮) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে বসুরহাট পৌরসভার টিএন্ডটি রোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ছুরিকাঘাতে আহত শিক্ষিকা তাহমিনা ইয়াছমিন।

এ বিষয়ে ছুরিকাঘাতে আহত শিক্ষিকার বাবা চাপরাশির হাট কলেজের অধ্যক্ষ আবুল বাসার বলেন, আমার মেয়ের ওপর হত্যার উদ্দেশ্যে এ হামলার বিচার চাই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!