ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ১৭, ২০২৪, ০৩:০১ পিএম

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

কর্মের সুবাদে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর গ্রামের বাড়িতে বেড়াতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে। নিহত রাসেদ সিকদার (২৪) ওই গ্রামের কালাম সিকদারের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাসেদ সিকদারকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাসেদের মৃত্যু হয়।

শনিবার ভোরে নিহতের লাশ বাড়িতে আনা হয়। খবর পেয়ে সকালে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত রাসেদের বাবা কালাম সিকদার বলেন, ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিলো রাসেদ। শুক্রবার বিকালে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাসেদকে মেরে ছেলেছে।

ইএইচ

Link copied!