ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

অবহেলিত ড. ইউনূসের বাবার নামের সড়কটি সংস্কার হচ্ছে

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০৮:৩৪ পিএম

অবহেলিত ড. ইউনূসের বাবার নামের সড়কটি সংস্কার হচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বাথুয়া গ্রামের হাজী দুলা মিয়া সড়কটির বেহাল দশা দেখা গেছে। এ কারণে স্থানীয় জনসাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। সড়কের বেশ কিছু অংশ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেখান দিয়ে বয়স্ক, রোগীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ১৯৯০ সালে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পিতা এবং তৎকালীন ব্যবসায়ী হাজী দুলা মিয়ার নামে এই সড়কটির নামকরণ করা হয়।

দুঃখজনকভাবে বর্তমানে সড়কের নাম ফলকটিও ভেঙে গেছে। এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, চাকরিজীবী নারী-পুরুষসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ যাতায়াত করেন।

উপজেলার অন্যান্য এলাকায় সড়ক উন্নয়ন হলেও, এই গুরুত্বপূর্ণ সড়কটি রাজনৈতিক কারণে অবহেলিত রয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা শহিদ, মোজাম্মেল, গিয়াস, মহিউদ্দিন মাহি ও হোসেনের অভিযোগ, শুধুমাত্র এই সড়কটি ড. মুহাম্মদ ইউনূসের বাবার নামে হওয়ায় এটির উন্নয়ন হয়নি।

সিএনজি অটোরিকশা চালক সুমন, ফারুক, মনসুর, রফিক জানান, সড়কের বেহাল দশার কারণে তারা চরম দুর্ভোগে আছেন। যারা এই সড়কের উন্নয়ন আটকে রেখেছিল, তাদের পরিণতি ভালো হয়নি।

অন্য এক চালক শাহাবুদ্দিনের মতে, এমন সড়কে গাড়ি চালানোর ফলে গাড়ি এবং চালক উভয়েরই ক্ষতি হচ্ছে।

টমটম চালক ফোরকানের মতে, সড়কের বেহাল দশার কারণে রোগী হাসপাতালে নেওয়ার পথেই প্রসব হয়ে যেতে পারে। তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক জানিয়েছেন, সড়কটির অবস্থা অত্যন্ত করুণ। তিনি নিয়মিত উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করে সড়কটি সংস্কারের চেষ্টা করছেন এবং আগামী রোববার পুনরায় উপজেলায় গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে সড়কটি অবহেলিত, এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, বরাদ্দ পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে হয় এবং তিনি তার পূর্বসূরীদের কার্যক্রম সম্পর্কে অবগত নন।

চেয়ারম্যান আবদুল খালেক আরও জানান, তিনি সড়কটি সংস্কারের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং প্রধান উপদেষ্টার মাধ্যমেও সড়কটি সংস্কারের সম্ভাবনা খতিয়ে দেখছেন, যাতে এলাকাবাসী দুর্ভোগ থেকে মুক্তি পায়।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে আশ্বাস দিয়েছেন যে সড়কটির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান জানিয়েছেন, তিনি সম্প্রতি উপজেলা প্রকৌশলীর সাথে সড়কটি পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে দ্রুত সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!