ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

আগস্ট ২০, ২০২৪, ০৫:০৬ পিএম

গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সারাদেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা মুখে কালো মাস্ক পরে মানববন্ধনে অংশ নিয়ে
সংহতি প্রকাশ করেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাঙ্গামাটি রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ফজলে এলাহি, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনছুর আহমেদ, বাংলা নিউজ২৪ ডটকমের প্রতিনিধি মো. মঈন উদ্দীন বাপ্পী ও সাংবাদিক নির্মল বড়ুয়া, চ্যানেল ২৪ এর রাঙ্গামাটি প্রতিনিধি জেয়াউল হক, সাংবাদিক বিহারি চাকমা।

মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা বলেন, আমরা চাই গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূক শাস্তির দাবি জানান তারা। ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!