ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঘাটাইলে শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৫:০৩ পিএম

ঘাটাইলে শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

টাঙ্গাইলের ঘাটাইলে আখ ক্ষেতে শিয়াল মারার ফাঁদ পেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো. আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশে আখ চাষ করেন। ক্ষেত থেকে আখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎসংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎসংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্বামী আরশেদ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদের নিজ আখ ক্ষেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা স্বামী-স্ত্রী দু‍‍`জনেই মারা যায়।

ইএইচ

Link copied!