ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৪, ১২:৩১ পিএম

টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল সদর উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন, কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইতিপূর্বে গালা গ্রামে ৩-৪ জন মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে তা বাড়তে বাড়তে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন তদন্ত সাপেক্ষে দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ইএইচ

Link copied!