ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৪, ০১:৪৫ পিএম

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছা. কুলসুমকে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মোছা. কুলসুম (৩৫) লক্ষীপোল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

শুক্রবার দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল লক্ষীপোল বুজরুক এলাকা থেকে কলা বাগানের ভিতর মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাটির নিচে অভিনব কায়দায় মজুদ করে রাখার সময় মোছা. কুলসুমকে গ্রেপ্তার করে এ সময় তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে কুলসুমের কাছে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্ত্রী কুলসুমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!