ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ড্রেজার দিয়ে বালু উত্তোলন: ১০ লাখ টাকা জরিমানা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৭:০৮ পিএম

ড্রেজার দিয়ে বালু উত্তোলন: ১০ লাখ টাকা জরিমানা

নরসিংদীর রায়পুরা সম্পূর্ণ অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৪ ব্যক্তিকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর থেকে তাদেরকে আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালু মহল নির্ধারিত স্থান থেকে বাহিরে গিয়ে সম্পূর্ণ অবৈধভাবে  চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজারসহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।

এ সময় রায়পুরা থানার উপ-পরিদর্শক রাতুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!