ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দীঘিনালায় ভ্রমণকন্যার মেডিকেল ক্যাম্পেইন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৭:০৫ পিএম

দীঘিনালায় ভ্রমণকন্যার মেডিকেল ক্যাম্পেইন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় কবলিত এলাকাগুলোর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ভ্রমনকন্যা ট্রাভেলেটস অফ বাংলাদেশ।

সোমবার সকাল ১০টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদরাসায় বন্যা কবলিত এলাকার ১ হাজার মানুষকে এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।

ভ্রমনকন্যা ট্রাভেলেটসের প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক, সহ-প্রতিষ্ঠাতা ডা. মানসী সাহা, ডা. পাপড়ি, ডা. নোমান, ডা. সুমন ও ডা. নিশাত চিকিৎসা প্রদান করেন।

এ মেডিকেল ক্যাম্পেইনে ইয়ামাহা ও এসিআই লিমিটেড সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভ্রমনকন্যার প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক বলেন, দীঘিনালার বন্যা কবলিত এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের জন্যই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবেলায় ভ্রমনকন্যা থাকবে সকলের পাশে।

ইএইচ

Link copied!