ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় পুলিশ সুপার হিসেবে মিনা মাহমুদার যোগদান

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৯:১৬ পিএম

মাগুরায় পুলিশ সুপার হিসেবে মিনা মাহমুদার যোগদান

মাগুরার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা বিপিএম। 

এর আগে জেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ছিলেন সাবেক মশিউদ্দৌলা রেজা পিপিএম। তিনি সুদীর্ঘ ২ বছর দায়িত্ব পালন শেষে ২ সেপ্টেম্বর মাগুরা জেলার নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্বভার অর্পণ করেন।

মাগুরা জেলার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম নৌ পুলিশ নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন।

মাগুরা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ গার্ড অব অনার প্রদান করা হয়।

নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম মাগুরা জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর মাগুরা পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এস এম মোবাশ্বের হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!