ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনায় জনসম্মুখে ২ যুবককে হত্যা

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলা প্রতিনিধি:

সেপ্টেম্বর ৪, ২০২৪, ১১:৫২ এএম

পাবনায় জনসম্মুখে ২ যুবককে হত্যা

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তেরা প্রকাশ্যে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন–মিলন হোসেন মধু এবং মঞ্জু  প্রামাণিক।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে দুর্বৃত্তেরা প্রকাশ্যে জনসম্মুখে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহত মিলন হোসেন মধূ, পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে। আর মঞ্জু পাবনা শহরের পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মিলন হোসেন মধূ  পরিবহনের চাঁদা তুলতেন এবং মঞ্জু একজন অটোরিকশা চালক।

নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নাস্তা করার জন্য হোটেলে আসে। এমন সময়  হোটেলের সামনে পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করলে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, ‘কী কারণে এ ঘটনা ঘটছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তারপরে বিস্তারিত বলা যাবে।’

বিআরইউ

Link copied!