ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৬:৫৩ পিএম

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় কারণে বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রুবেল হাওলাদার জানান, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ু চাপের তারতম্য হয়েছে।  এ কারণে বরিশাল বিভাগের বিভিন্নস্থানে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে।  যা আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। এ কারণে ঝড়ো বাতাস বইছে।  নদ-নদীর পানি বাড়বে। তাই সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নৌ বন্দরে ২ নম্বর দেখাতে বলা হয়েছে।  

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ো বাতাসের কারণে ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ বিকাল সাড়ে ৪টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ১০টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

ইএইচ

Link copied!