ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আশুলিয়ায় নিহত ১

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৩:০৭ পিএম

শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আশুলিয়ায় নিহত ১

আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত ও আরও তিন জন আহত হয়েছেন।

আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরও দুটি কারখানা আছে। ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নিহত রোকেয়া বেগম কারখানাটির সেলাই মেশিন অপারেটর ছিলেন।

বিআরইউ

Link copied!