ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি হলেন মনজুর, সম্পাদক করিম

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:০০ পিএম

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি হলেন মনজুর, সম্পাদক করিম

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন দৈনিক সিলেটের ডাক ও দৈনিক নয়া দিগন্তের গোয়াইনঘাট প্রতিনিধি মনজুর আহমদ।

সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে ১৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের কাগজ ও দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল হোসেন ল্যাপটপ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩টি।

শনিবার (২১ সেপ্টেম্বর দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা আগামী ২ বছর গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুন আহমদ, কোষাধ্যক্ষ আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৫ জনের মধ্যে ২৯ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার।

বিআরইউ


 

Link copied!