ফেনী জেলা প্রতিনিধি:
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৩৮ পিএম
ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ অভিযোগ বাক্সটি স্থাপন করা হয়।
এতে চাঁদাবাজি,সন্ত্রাসী কর্যক্রম,অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং, ছিনতাই, ইভটিজিং সহ অন্যান্য যে কোনো অভিযোগ দিতে পারবেন যে কোনো নাগরিক।
ফেনীর নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, নিরাপদে থাকুন" অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
বিআরইউ