ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:১৫ পিএম

আখাউড়ায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আখাউড়া উপজেলার আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. তারেকের পদত্যাগ দাবি করেছে ছাত্র-ছাত্রীরা।

তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে রোববার সকালে ওই বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

পরে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

প্রতিবাদ সভায় তারা বলেন, এই প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ। সে বিভিন্নভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা করেছে। তার বিরুদ্ধে বিদ্যালয়ের শুরুতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে।

এ বিষয়ে আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেক বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

ইএইচ

Link copied!