ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
আর্থিক সহায়তা প্রদান

আন্দোলনে নিহত সোহেলের কবর জিয়ারত করলেন ইউএনও

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১০:০১ এএম

আন্দোলনে নিহত সোহেলের কবর জিয়ারত করলেন ইউএনও

ময়মনসিংহের ত্রিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. সোহেলের পিতার হাতে স্থানীয়ভাবে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুয়েল আহমেদ।

রোববার বিকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী দুর্গাপুর গ্রামে উপস্থিত হয়ে ইউএনও জুয়েল আহমেদ আর্থিক সহায়তার পাশাপাশি নিহতের স্বজনদের খোঁজখবর নেন এবং নিহতের কবর জিয়ারত করেন।

এ সময় তার সাথে ছিলেন ত্রিশাল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।

এ সময় ইউএনও জুয়েল আহমেদ ধৈর্য সহকারে সোহেলের পরিবারের কথা শুনেন এবং সরকার তাদের পাশে রয়েছে জানিয়ে তাদের সান্ত্বনা দেন।

ত্রিশাল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজ আমরা সোহেলের বাবার হাতে ২০ হাজার টাকার সহায়তার চেক হস্তান্তর করতে সোহেলের গ্রামের বাড়িতে এসেছি। তারা এই সহায়তা পেয়ে খুব খুশি হয়েছেন।

ইএইচ

Link copied!