ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৬:৩৩ পিএম

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে জিসান বাবু নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম কালপানি বজরা গ্রামে। নিহত জিসান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জিসান বাবু বাইরে খেলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনে পুকুরের পানিতে জিসান বাবুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!