ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পীরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

অক্টোবর ৬, ২০২৪, ০৫:১৯ পিএম

পীরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফিয়া (৫) ও সাফা (৩)নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১১ টায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হুসাইনের মেয়ে রাফিয়া ও সুমন ইসলামের ছেলে সাফা।

জানা যায়, রোববার সকাল থেকে নিখোঁজ ছিল ওই দুই শিশু। পরে বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা । তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই-বোন। এ ঘটনায় পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুকুরে পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম ডন।

বিআরইউ

Link copied!