ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ডিআইজি এ কে এম আওলাদ

সকল ধর্মের উৎসবে ভ্রাতৃত্বের বন্ধনে পাশে থাকবে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর প্রতিনিধি:

অক্টোবর ১৩, ২০২৪, ০১:২৪ পিএম

সকল ধর্মের উৎসবে ভ্রাতৃত্বের বন্ধনে পাশে থাকবে পুলিশ

ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন ফরিদপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে বলেন, সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভ্রাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে।

শনিবার(১২ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় জেলার কয়েকটি উপজেলার দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদেরর সঙ্গে মতবিনিময় ও সার্বিক খোঁজ খবর নেন।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতা দেখিয়েছেন।

তিনি বলেন, সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভ্রাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। আমি বিশ্বাস করি, এদেশের জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধী এবং দুষ্কৃতিকারীদের জন্য কঠোর।

এসময় ঢাকা রেঞ্জ ডিআিইজির সঙ্গে ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি।

বিআরইউ
 

Link copied!