ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মদনে নাশকতা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৩

মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

অক্টোবর ২০, ২০২৪, ০৪:৩৪ পিএম

মদনে নাশকতা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৩

নেত্রকোনার মদন উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা শাহিন মাস্টার(৪০), জসিম উদ্দিন(৪৫) ও ইমন(২৪) নামের তিন জনকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

শনিবার(১৯ অক্টোবর)রাতে নাশকতা ও ভাঙচুর মামলায় উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়ছে বলে নিশ্চিত করেছেন মদন থানা অফিসার ইনচার্জ নাঈম মুহাম্মদ নাহিদ হাসান।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২০২২সালের পহেলা সেপ্টেম্বর চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান মিন্টুর মনোহারী দোকান ভাঙচুর ও তাকে মারধর করে ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে উপজেলা আওয়ামী লীগের লোকজন মিলে।

এ ঘটনায় গত ১৮ অক্টোবর ২০২৪ রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ(৭০)কে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখসহ ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. মেহেদী হাসান মিন্টু মিয়া।

মদন থানা অফিসার ইনচার্জ নাইম মুহাম্মদ নাহিদ হাসান জানান,নাশকতা ও ভাঙচুর মামলায় আওয়ামি লীগের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতারকৃত শাহিন মাস্টার(৪০), জসিম উদ্দিন(৪৫), ইমন(২৪)তিন জনকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!