ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
পুলিশ সুপার আব্দুল জলিল

ফরিদপুরে স্বচ্ছভাবে যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০৩:০০ পিএম

ফরিদপুরে স্বচ্ছভাবে যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে

ফরিদপুর জেলা পুলিশে চলমান নিয়োগ স্বচ্ছভাবে যোগ্যতার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

সোমবার সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার।

পুলিশের নিয়োগ চলাকালে একশ্রেণীর দালাল চক্র মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে জানিয়ে পুলিশ সুপার সাংবাদিকদেরও সজাগ থাকার আহ্বান জানান।

প্রতারণাকারীদের সন্ধান পাওয়া মাত্রই তা দ্রুত পুলিশ সুপারকে অবহিত করতে অনুরোধ করেন তিনি।

বলেন, কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল হবে। তাছাড়া আবেদনপত্রে কোন মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে প্রার্থী নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

সাংবাদিক সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!