ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্গাপুরে শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৫:২৬ পিএম

দুর্গাপুরে শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ধর্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষ্যে মতবিনিময় ও কর্মীসভা হয়েছে।

সোমবার বিকালে দুর্গাপুর পৌরসভার ধর্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবুল কালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট মো. আশরাফুজ্জামান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আয়নাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জুবায়েদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব স্বপন, আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বিদয়, পৌর যুবদল নেতা বাবলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা ও দক্ষতার ভিত্তিতে প্রত্যেকটি উপজেলা পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে শ্রমিক দলের কমিটি গঠন করা হবে। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত হয়।

ইএইচ

Link copied!