ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

যশোরের ভৈরব নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৩:২০ পিএম

যশোরের ভৈরব নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

যশোরের ভৈরব নদী থেকে অজ্ঞাতনামা পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী মাথাভাঙ্গা মজুমদারের বাড়ির পাশে ভৈরব নদীর পানিতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে কোতোয়ালি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে নদীর পাশে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ দেখতে পায়। তার আনুমানিক বয়স ৫৫ বছর। পুলিশকে খবর দিলে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করেন।  

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাম পরিচয় ও ঘটনা পাওয়া যায়নি। তবে পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য  নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন।

ইএইচ

Link copied!