ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০২:১২ পিএম

আড়াইহাজারে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামী-স্ত্রীসহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে আহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, শনিবার বিকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভপুরা গ্ৰামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের ছাইদুল হক দুলু এবং মোকলেছদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই দিন সাইদুল হকের ছেলে আজিজুল হক ফারদিন কাজী অফিসের সামনে অবস্থানকালে প্রতিপক্ষের মোখলেছ তার ছেলে রিফাত ও রাহাত ফারদিনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোখলেস দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফারদিনকে (১৯) মেরে আহত করে।

এ সংবাদ শুনে ফারদিনকে বাঁচাতে বাবা সাইদুল হক (৫০), মা মাফিয়া আক্তার (৪২) এবং ভাই ফারহান (১৫) ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে মাফিয়া আক্তার বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!