ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফুলবাড়ীতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৩:২৭ পিএম

ফুলবাড়ীতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৭ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কাইসহ আবুসামা (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে ফুলবাড়ী থানার একটি বিশেষ দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের আবু সামার বসতবাড়ি তল্লাশি করে ১৫৬ বোতল ফেনসিডিল ও ১০১ বোতল মাদকদ্রব্য ইস্কাপ উদ্ধার করে, একই সাথে আবু সামাকে আটক করে।

আবু সামা পশ্চিম ধনিরাম গ্রামের  মোল্লার  ছেলে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ফুলবাড়ী থানা এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ফুলবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আবু সামাকে বাড়ি তার থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইস্কাপ আটক করা হয়। আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!