ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফটিকছড়িতে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৫:০১ পিএম

ফটিকছড়িতে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু

ফটিকছড়িতে সুপারি মজুদের (সংরক্ষণ) ট্যাংকে পড়ে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুন্নু মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ছালে আহমেদ টুনুর পুত্র শফি সওদাগর (৪৫) ও শহিদুল আলম (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার কামাল উদ্দিন বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজন মহিলা ও ৫ জন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে প্রেরণ করি।

ইএইচ

Link copied!