ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাজিরপুরে ভাঙচুর মামলায় আ.লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

নভেম্বর ১, ২০২৪, ০৫:২৯ পিএম

নাজিরপুরে ভাঙচুর মামলায় আ.লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ নেতা মো. আলী আজম বিপ্লব গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তার মো. আলী আজম বিপ্লব (৩৫) মৃত নওসের আলী শেখের ছেলে। তিনি মাটিভাংগা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

নাজিরপুর থানার ইনচার্জ অফিসার (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, আটক আওয়ামী লীগ নেতা বিপ্লবকে আদালতে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!