ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণঅধিকার পরিষদ লালুয়া শাখা অফিস উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৮:৩২ পিএম

গণঅধিকার পরিষদ লালুয়া শাখা অফিস উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদ লালুয়া ইউনিয়ন শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।

ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদের সমন্বয়ক ফাতিমা তাছনিম।

এতে সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন যুব পরিষদ আহ্বায়ক মোমিন আলী মন্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম অন্তর, কলাপাড়া উপজেলা যুব অধিকার পরিষদ সদস্য সচিব মো. সজীব, উপজেলা ছাত্র অধিকার পরিষদ আহ্বায়ক মো. বনি আমিন ও মহিপুর ছাত্র অধিকার পরিষদ আহ্বায়ক জাহিদ সিকদার প্রমুখ।

এ সময় বাংলাদেশ গণঅধিকার পরিষদ লালুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার লালুয়া ইউনিয়নে মোমিন আলী মন্টুকে সভাপতি ও মো. রুমান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে যুব অধিকার পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ইএইচ

Link copied!