ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

খাগড়াছড়িতে ৭৫৮ নবীন সৈনিকের শপথ গ্রহণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

নভেম্বর ৪, ২০২৪, ০৫:১৩ পিএম

খাগড়াছড়িতে ৭৫৮ নবীন সৈনিকের শপথ গ্রহণ

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনানিবাসে ‘"ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি)" রিক্রুট ব্যাচ-২০২৪ এর মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সদস্য হিসেবে যোগদানকারী ৭৫৮ জন তরুণ সৈনিক তাদের শপথ গ্রহণ ও কুচ কাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দেশের সেবায় অঙ্গীকারবদ্ধ হন।

সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টায় দীঘিনালা (এফএআরটিসি) প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডে সালাম গ্রহন করেন, ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি।

নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হয়েছে নবীন এ সৈনিকরা। দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর নবীনতম সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান
বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, বলেন, নবীন সৈনিকরা  কুচকাওয়াজের মাধ্যমে তারা পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি নবীন সৈনিকদের দেশপ্রেম, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে সততার সহিত দেশের সেবা করার আহ্বান জানান।

 

প্রধান অতিথি ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান  প্রশিক্ষণ চলাকালীন নবীন সৈনিকদের বিভিন্ন বিষয়ে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য ৬ জন নবীন সৈনিকের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি (এফএআরটিসিতে) বৃক্ষ রোপণ করেন।

কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে খাগড়াছড়ি  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান (এসপিপি, এনডিসি, পিএসসি) সহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!