ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাশিমপুরে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:

নভেম্বর ৬, ২০২৪, ১০:৩৫ এএম

কাশিমপুরে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় একটি ফ্লাটের চারতলা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। খবর পেয়ে গাজীপুর থেকে পিবি আই ও সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।।

বুধবার(৬ নভেম্বর) রাত ২ টার সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় সন্দেহ ভাজন মাহাবুব, শান্ত, জাহিদ ও বকুল নামের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।। 
দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। 
নিহতরা হলেন,সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম এর ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিম এর বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা উভয়ে স্থানীয় রেজাউল করিম এর বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতো। মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে বলে রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসে নাই। তখন কেয়ারটেকার বকুল রাত আনুমানিক ১১ টার দিকে বাসায় এসে দেখে চারতলায় রুমের ভিতর তাদের গলাকাটা মরদেহ পরে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিআরইউ
 

Link copied!