ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্গাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ০৩:১৪ পিএম

দুর্গাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিমুল রানা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল উপজেলার চক কৃষ্ণপুর গ্রামের মো. ওসমান আলীর ছেলে। এ ঘটনায় ওইদিন রাতে আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক ইব্রাহিম বলেন, চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিমুল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পরে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


ইএইচ

Link copied!