ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গোয়ালন্দে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি:

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি:

নভেম্বর ৮, ২০২৪, ০২:৩৮ পিএম

গোয়ালন্দে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদদীন মৃধা পাড়ায় পল্লী বিদ্যুতের ছিড়েপড়া তারে পিষ্ট হয়ে মো. আব্দুল  মালেক মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মালেক মোল্লা চর দৌলতদিয়া তমিজ উদ্দিন মৃধারপাড়া খালেক মোল্লার ছেলে। মালেক মানুষিক প্রতিবন্ধী ছিল। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত মালেকের ভাই মো. আব্দুল  কাদের মোল্লা ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরের দিকে তারা ওই এলাকার পথের পাশদিয়ে পল্লী বিদ্যুতের লাইনের ছেড়া তার পড়ে থাকতে দেখে বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে জানান।

তারা বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ না করে স্থানীয়দের সতর্ক থাকতে বলেন। মানুষিক ভারসাম্যহীন মালেক বুঝতে না পেরে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে তার মৃত্যু হয়। এরপর সকাল সারে ৮টায় বিদ্যুৎ অফিসের লোকজন এসে মৃত্যু মালেকের লাশ বিদ্যুতের তার থেকে সরিয়ে নেয়। ওই এলাকার শিক্ষক শাহাদাত হোসাইন বলেন, আমি পথের কাছে বিদ্যুতে তার পড়ে থাকতে দেখে সকাল ছয়টায় বিদ্যু অফিসে মোবাইলে জানিয়েছিলাম।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়া তারে পিষ্ট হয়ে এক মানুষিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু খবর আমি শুনেছি। তবে অফিসের দায়িত্বে থাকা কোন লোকের গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিআরইউ

Link copied!