ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শাহজাদপুরে ভয়াবহ আগুনে পুড়ল ৩ দোকান

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৪, ১২:২৩ পিএম

শাহজাদপুরে ভয়াবহ আগুনে পুড়ল ৩ দোকান

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার শক্তিপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে নূর উদ্দিন, কন্নু মিয়া, জাকারিয়া‘র মুদি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তিনটি মুদি দোকানের সব মালামাল পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি মুদি দোকান ব্যবসায়ীদের।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টা ব্যপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইএইচ

Link copied!