ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাঙামাটিতে ‘অবৈধ’ সেগুন গোল কাঠ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি প্রতিনিধি:

নভেম্বর ১৪, ২০২৪, ০৫:৫০ পিএম

রাঙামাটিতে ‘অবৈধ’ সেগুন গোল কাঠ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে রাঙামাটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ছোট হরিণা (১২ব্যাটালিয়ন)। কাঠের পরিমাণ প্রায় এক হাজার ৭৪ ঘনফুট। যার বাজার মূল্য প্রায় ২১ লাখ ৮৮ হাজার ৫৩৭টাকা। বরকল উপজেলার বড়হরিণ সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদ থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিজিবি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি বরকল উপজেলার বড়হরিনার সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদ ভাসমান অবস্থায় সেগুন গোল কাঠ পাচারের খবর পাই বিজিবি। এসময় বরকল ঠেগামুখ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. জিলাস উদ্দিন এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল অভিযানে নামে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারির সদস্যরা পালিয়ে গেলেও কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। রাঙামাটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ছোট হরিণা (১২ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ জানান, সন্ত্রাস ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!