ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিনব্রিজের নিচে মিলল ভবঘুরের লাশ

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

নভেম্বর ২০, ২০২৪, ০৪:৩৫ পিএম

কিনব্রিজের নিচে মিলল ভবঘুরের লাশ

সিলেট মহানগরের কিনব্রিজের নিচ থেকে ভবঘুরের এক ব্যক্তির (৩৫) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, মারা যাওয়া ব্যক্তির নাম নুর মোহাম্মদ শাকিল (৩৫)।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মৃত্যু হতে পারে তার। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ইএইচ

Link copied!