ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুরে শিক্ষক সমিতির পরিচিতি ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৪, ০৫:০১ পিএম

ভূঞাপুরে শিক্ষক সমিতির পরিচিতি ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে শিক্ষক সমিতি ভবন চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতানা সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌরসভার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত।

আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণের সম্মাননা স্মারক ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!