ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নাচোলে স্মরণসভা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ২৬, ২০২৪, ০৫:২০ পিএম

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নাচোলে স্মরণসভা

২০২৪সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিনি কনফারেন্স রুমে, নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শহিদদের স্মরণে বক্তব্য রাখেন নাচোল সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,
সরকারি কলেজের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল খ,ম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রাসর অধ্যক্ষ মাহাবুবুর রহমান, সাংবাদিক জিলানী ও আবুল হোসেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সাংবাদিক‌ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত জুলাই-আগস্টে ‍‍`ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারাদেশের ন্যায়‍‍` আহত হয়েছেন নাচোল উপজেলার শিংরইল গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মেহেদী হাসান। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
তারি আলোকে, নাচোলের মেহেদী সহ সারা দেশের ছাত্র জনতা আহত ও শহিদদের স্মরণ সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন ও পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

পরে স্মরণ সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও টোকেন গিফট তুলে দেন, আহত মেহেদীর আব্বার হাতে।

বিআরইউ
 

Link copied!