ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আব্দুস সালাম পিন্টুর খালাস: নাগরপুরে আনন্দ মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৪, ০৫:৩৬ পিএম

আব্দুস সালাম পিন্টুর খালাস: নাগরপুরে আনন্দ মিছিল

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তার খালাসের খবরে টাঙ্গাইলের নাগরপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

রোববার দুপুরের দিকে রাজিয়া শপিংমল থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা,  উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!