ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াই বছর পর আখাউড়া দিয়ে ফিরে গেল ভারতীয় শিশু

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:১২ পিএম

আড়াই বছর পর আখাউড়া দিয়ে ফিরে গেল ভারতীয় শিশু

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আড়াই বছর পুনর্বাসন কেন্দ্রে থেকে ভারতে ফিরে গেছেন শাহীনা আক্তার (১৫) নামে এক নাগরিক।

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

স্থলবন্দরের একাধিক সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যে সিপাহিজলা জেলার সোনামুড়া থানার দমদমা গ্রামের আব্দুল হাসেমের মেয়ে শাহীনা আক্তার (১৫) ২০২২ সালের ২৪ জুন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশের পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে জেলে যেতে হয়। প্রায় আড়াই বছর গাজীপুরের থাকার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে তাকে ভারতে পাঠানো হয়।

নথিপত্র ঘেঁটে দেখা যায়, শাহীনা নামে ওই শিশু সীমান্তে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করে। ২০২২ সালের ২৪ জুন তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পাওয়া যায়।

পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়।

নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলি আদালত- ৭ এক আদেশে ওই ভারতীয় শিশুকে গাজীপুরের শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

ইএইচ

Link copied!