ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৪, ০৭:৪৭ পিএম

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামের ইপিজেডে ছয়তলা একটি ভবনের চতুর্থতলায় থাকা একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইপিজেড বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত, তা পরে জানানো হবে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন লাগার কারণ জানতে পারিনি আমরা।’

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরএস

Link copied!