ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণা মুক্ত দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা প্রতিনিধি :

ডিসেম্বর ৯, ২০২৪, ০৩:১২ পিএম

নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণা মুক্ত দিবস পালিত

মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণা মুক্ত দিবস পালিত হয়েছে।

নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন উড়িয়ে এবং ‘প্রজন্ম শপথ’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

পরে স্থানীয় পাবলিক হলে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বনানী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, মির্জা আজিজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, মাও. মফিজুর রহমান, সজীব সরকার রতন, মো. কামাল উদ্দিন, খান মোহাম্মদ অপু, ফাহিম রহমান খান পাঠান ও শেখ হাসনাত জাহান প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিআরইউ

Link copied!