ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘হাসিনার আমলে বিএনপি‍‍’র কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারেনি’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ডিসেম্বর ৯, ২০২৪, ০৩:২৫ পিএম

‘হাসিনার আমলে বিএনপি‍‍’র কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারেনি’

বিগত সরকারের আমলে বিএনপি‍‍`র নেতাকর্মীদের খুন, গুম, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করেছে বলে মন্তব্য করেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিএনপি‍‍`র সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দীন চেয়ারম্যান।

রোববার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় তিনি এ কথা বলেন।

মির্জাপুর ১নং ওয়ার্ড বিএনপি‍‍`র সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সৈয়দ শাহীনুল হক শাহেদ মেম্বারের সঞ্চালনায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে বিএনপি‍‍`র নেতাকর্মী নিরাপদে চলাচল করতে পারেনি, নেতাকর্মীদের হত্যা ও গুম করা হয়েছিল। গুম হওয়া অনেক নেতাকর্মীর কোন খোঁজ এখনো পাওয়া যায়নি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। শেখ হাসিনার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন করা হয়েছিল। তাদের আমলে সাধারণ জনগণ নিরাপদে এই দেশে বসবাস করতে পারেনি। আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়নি তারা। এই সুযোগ তাদের আর দেওয়া হবেনা। দেশের মানুষ চেয়েছিল শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু আল্লাহ‍‍`র তরফ থেকে তাকে দেশ ত্যাগ করেছে। গণঅভ্যুথানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো ক্রান্তিকাল চলছে। এখনো প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানা ষড়যন্ত্র করছে। আমরা এখনো ক্রান্তিকাল অতিক্রম করছি। তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী এখনও ঐক্যবদ্ধ আছে। ধৈর্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি জনগণকে নিয়ে দেশের ক্রান্তিকালের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের সংকটে বারবার কান্ডারীর ভূমিকায় জিয়া পরিবার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি‍‍`র চট্টগ্রাম বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে হাটহাজারী বিএনপি ঐক্যবদ্ধ।

ইতিমধ্যে আমরা চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ২টি সিটি কর্পোরেশন ওয়ার্ডে সাংগঠনিক আলোচনা সভা করে যাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই সভা অনুষ্ঠিত হবে। বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নেতৃত্বে হাটহাজারী উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।

এসময় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এর বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং হাজারের বেশি এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!