ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় গাঁজাসহ মাদক কারবারি আটক

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা প্রতিনিধি :

ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:১০ পিএম

নেত্রকোণায় গাঁজাসহ মাদক কারবারি আটক

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বারহাট্টার নৈহাটি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আইন উদ্দিন (৬২) নামক এক মাদক কারবারিকে আটক করেছে।

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক আমার সংবাদকে জানান, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আইন উদ্দিন দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ইনচার্জ মো. আল আমিনের নেতৃত্বে একটি অভিযানিক টিম গত সোমবার রাতে মাদক কারবারি আইন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে।

তিনি আরও জানান, মাদক কারবারি আইন উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আটককৃত আইন উদ্দিনের বিরুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) মো. খসরু আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বিআরইউ

Link copied!