ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি:

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি:

ডিসেম্বর ১১, ২০২৪, ০১:০৬ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

ঘন কুয়াশার কারণে মধ্যরাত বুধবার ১২:৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মাইকিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার দূরত্বে কেটে যাওয়া পর সকাল ৯ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বর্তমানে যাত্রী ও যানবাহনের পারাপার নির্বিঘ্নে চলছে। ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ-নদীতে চারটি ফেরি আটকে পড়েছিল। এতে যাত্রী চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্য স্থানে পৌঁছাতে পারছেন।
বিআরইউ

 

Link copied!