ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আব্দুল হান্নান মাসউদ

একটি আধুনিক সুন্দর দ্বীপ গড়ার স্বপ্ন দেখছি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:৩৫ পিএম

একটি আধুনিক সুন্দর দ্বীপ গড়ার স্বপ্ন দেখছি

হাতিয়ার মানুষদের নিয়ে একটি সুন্দর আধুনিক দ্বীপ গড়ার স্বপ্ন দেখছি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বলেন, স্বৈরাচারীকে এতদিন ক্ষমতায় বসিয়ে মোহাম্মদ আলী শান্তির দ্বীপ হাতিয়াকে শোষণ করেছিল। এখন যতোই ষড়যন্ত্র করুক না কেন ওই সুযোগ তারা আর পাবে না। হাতিয়ার মানুষ এখন স্বস্তির নিশ্বাস নিতে শুরু করেছে।

বুধবার সন্ধ্যা ৬টার সময় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা পরিষদ চত্বরে স্থানীয়দের আয়োজনে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, শেখ হাসিনা এখন ভারতের মাটিতে বসে সাম্প্রদায়িক দাবার গুটি চালার চেষ্টা চালাচ্ছে, তা নিয়ে আবার মোদি সরকার বাড়াবাড়ি শুরু করছে।

সমাবেশে মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আব্দুল মালেক।

ইএইচ

Link copied!